গাজীপুরকে নিরাপদ ও আধুনিক শহর গড়ে তুলতে চাই: পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার - Sotto Unmochon গাজীপুরকে নিরাপদ ও আধুনিক শহর গড়ে তুলতে চাই: পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার - Sotto Unmochon
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-২ আসনে বিএনপির ব্যতিক্রমি প্রচারণা: শতাধিক প্রতিবন্ধীকে নিয়ে ভোটারদের দ্বারে রনি রাজশাহী-৬ আসনে নির্বাচনী হাওয়া: বাঘায় জামায়াত প্রার্থী নাজমুল হকের ব্যাপক গণসংযোগ জনতা ভোট দিলে ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে: গাজীপুরে ডা. শফিকুর রহমান ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে’—ময়মনসিংহে শফিকুর রহমান নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন বাঘায় তুলা চাষে নতুন সম্ভাবনা: অর্থকরী ফসলে কৃষকের বাড়ছে আগ্রহ টঙ্গীতে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেফতার: ডিবি পুলিশের সফল অভিযান গাজীপুরে নারী ব্যবসায়ীকে হ‘ত্যার প্রধান অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার গাজীপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধ: নারী ব্যবসায়ীকে কুপিয়ে হ’ত্যা, ছেলে র’ক্তা’ক্ত হাজী মুনসুর আলী একাডেমি’র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরকে নিরাপদ ও আধুনিক শহর গড়ে তুলতে চাই: পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেছেন, “গাজীপুরকে একটি নিরাপদ, আধুনিক ও অপরাধমুক্ত নগরীতে রূপ দিতে। মাদক, অপরাধী চক্র, অবৈধ পার্কিং, বস্তিতে মাদকের উৎসস্থল ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় কমিশনার ইসরাইল হাওলাদার আরও বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। তাই জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। এখানে ২৪ ঘণ্টা পুলিশ জনসেবায় নিয়োজিত থাকবে। প্রতিটি ফোন কলের সাড়া দিতে এবং নাগরিক সমস্যায় দ্রুত ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, শহরের যানজট নিরসনে বিশেষ নজর দেওয়া হবে। অবৈধ পার্কিং উচ্ছেদ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম সক্রিয়ভাবে কাজ করবে। নাশকতা ও অ’গ্নিস’ন্ত্রাস প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, গাজীপুর হবে নিরাপদ শহর—এটাই আমাদের প্রতিশ্রুতি। সাংবাদিকদের সহযোগিতায় জননিরাপত্তার কাজ আরও সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব।

গাজীপুরবাসীর আশা, নতুন কমিশনারের কঠোর অবস্থান ও আধুনিক দৃষ্টিভঙ্গির কারণে নগরীতে আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং মাদক, স’ন্ত্রাস, অবৈধ দখল ও বিশৃ’ঙ্খলা কমে আসবে।

উল্লেখ্য, ১৬ নভেম্বর ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯ নভেম্বর আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ৯:১৪)
  • ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭