স্ত্রীকে ডিজেল ঢেলে আ'গুনে পুড়িয়ে হ'ত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার - Sotto Unmochon স্ত্রীকে ডিজেল ঢেলে আ'গুনে পুড়িয়ে হ'ত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

স্ত্রীকে ডিজেল ঢেলে আ’গুনে পুড়িয়ে হ’ত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৮৭ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

Views: 0

রাজশাহীর বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আ’গুনে পুড়িয়ে হ’ত্যার ঘটনায় এজাহারনামীয় ১ নম্বর আসামি ঘাতক স্বামী মোঃ সুরুজ (৩২)–কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) রাত ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২ (লালডেগ) এলাকায় র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও র‍্যাব-৪, সিপিসি-১ মিরপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের মোঃ শহিদুল মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ভিকটিম অনন্যা খাতুন মুন্নি (২৫)–এর সঙ্গে সুরুজের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে অনন্যাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে।

প্রথমে তাকে ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করা হয়। এর মধ্যে ভিকটিমের পরিবার ২০১৮ সালের মে মাসে ১ লাখ টাকা প্রদান করে। এরপরও সুরুজ আরও ১ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করতে থাকে। টাকা দিতে অস্বীকার করায় নির্যাতনের মাত্রা বাড়তে থাকে।

গত ৩১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যৌতুকের দাবিতে তুমুল ঝগড়া ও মারধর করে সুরুজ। এরপর ১ নভেম্বর ভোর ৪টায় বাড়ির উঠানে নিয়ে স্ত্রী অনন্যার শরীরে ডিজেল ঢেলে আ’গুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

দগ্ধ অবস্থায় স্থানীয়রা অনন্যাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একই দিন বিকাল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃ’ত্যুবরণ করেন।

নারকীয় এই হ’ত্যাকা’ণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এরপর ভিকটিমের ভাই বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন।

হ’ত্যাকা’ণ্ডের পর আসামিদের গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর-১২ এলাকা থেকে এজাহারনামীয় ১ নম্বর আসামি সুরুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১০:১০)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard