গাজীপুরে নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা - Sotto Unmochon গাজীপুরে নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ১০৪ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

Views: 0

গাজীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে।

সভায় ডিডিএলজি আহাম্মদ হোসেন ভূঁইয়া, এডিসি (রেভিনিউ) মো. সোহেল রানা, এডিসি (জেনারেল) মোতাসেম বিল্লাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের নানা পর্যবেক্ষণ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, প্রশাসনিক দায়িত্ব পালন করা হবে মানবিকতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যম প্রশাসনের নির্ভরযোগ্য অংশীদার। নিরপেক্ষ ও গঠনমূলক সহযোগিতা আমাদের পথচলাকে আরও সুগম করবে।”

মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ ও মুজিবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, শরীফ আহমেদ শামীম, রেজাউল বারী বাবুল, শেখ মোহাম্মদ আজিজুল হক, আমিনুল ইসলাম, এস এম রিপন শাহ, গাজী মামুন, আনিসুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

গণমাধ্যমকর্মীরা সাংগঠনিক চ্যালেঞ্জ, জনসেবার জটিলতা, উন্নয়ন পরিকল্পনা এবং সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিভিন্ন বাস্তবসম্মত পরামর্শ তুলে ধরেন। তারা প্রশাসন–গণমাধ্যম সমন্বয় আরও শক্তিশালী করতে নানা যৌথ উদ্যোগের প্রস্তাবও দেন।

উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা গাজীপুরকে একটি পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব জেলায় রূপ দিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:৫৪)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard