বিচারক পুত্র হ'ত্যা, আইনজীবীদের মানববন্ধন  - Sotto Unmochon বিচারক পুত্র হ'ত্যা, আইনজীবীদের মানববন্ধন  - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বিচারক পুত্র হ’ত্যা, আইনজীবীদের মানববন্ধন 

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১০০ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

Views: 0

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা, পুত্র হ’ত্যা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ স্বরুপ মানববন্ধন করেছেন আইনজীবীরা।রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের উপর এমন হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। এতে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন। তারা এই বর্বর হ’ত্যাকা’ণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, অপরাধীর দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম বলেন, “বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায়বিচার পাবে?” তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেন।

উল্লেখ্য, ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থী তওসিফ রহমান (১৫) কে ছুরিকাঘাত করে হ’ত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) হত্যার চেষ্টা করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে লিমন মিয়া (৩৪)। পরের দিন, ১৪ নভেম্বর, বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। একই দিনে নিহত তওসিফকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই ঘটনায় আসামী লিমন মিয়ার বক্তব্য মিডিয়ায় ভাইরাল হওয়ায় আরএমপি কমিশনারকে তলব করেন আদালত। আদালতের এ আদেশের পর আরএমপি পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। আসামী লিমন মিয়া ৫ দিনের রিমান্ডে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ১১:৫৩)
  • ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard