সাংবাদিক তুহিন হ‘ত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ - Sotto Unmochon সাংবাদিক তুহিন হ‘ত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ - Sotto Unmochon
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সাংবাদিক তুহিন হ‘ত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Views: 0

পারভেজ রানা বরগুনা প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হ‘ত্যা এবং বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে ইট দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় থেঁতলে দেয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ বরগুনা জেলা শাখার উদ্যোগে শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা। সঞ্চালনা করেন মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস।

হ‘ত্যাকাণ্ডে এবং হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃ‘ষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মহিববুল্লাহ হারুন, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম টিটু মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মাহবুবুল আলম মান্নু, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম স্বপন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ইত্তিজা হাসান মনির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীরা হ‘ত্যা, গু‘ম, নির্যাতন, হামলা, মামলাসহ নানাধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। নিপীড়ন প্রতিহত করতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। নেতৃবৃন্দরাবলেন, সাংবাদিক নির্যাতনসহ সারাদেশের আইন শৃ‘ঙ্খলা ক্রমাগত অবনতির দিকে ধাবিত হচ্ছে। সাংবাদিকসসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে। একটা সভ্য দেশে এ অবস্থা চলতে পারে না। নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতির দায়ভার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বরগুনা প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ৯:০০)
  • ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard