রাজশাহীতে সাংবাদিক তুহিন হ'ত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত - Sotto Unmochon রাজশাহীতে সাংবাদিক তুহিন হ'ত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহীতে সাংবাদিক তুহিন হ’ত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হ’ত্যা ও বাংলাদেশের আলো পত্রিকার আনোয়ার হোসেনের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে দুই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় নগরীর রেলগেট চত্ত্বরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে প্রথম মানববন্ধন কর্মসূচি হয়। এতে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি রেলগেট থেকে নিউমার্কেট হয়ে নগরীর জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।দুপুর ১২ টায় রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে দ্বিতীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী প্রেসক্লাবের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থা। এছাড়াও রাজশাহীর সিনিয়র সাংবাদিকরা উক্ত মানববন্ধনে অংশ নেয়।

উভয় কর্মসূচিতেই গাজীপুরে সাংবাদিক তুহিন হ’ত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃ’ত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই—এটি মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনকে প্রাণ হারাতে না হয়।”

সাংবাদিক নেতারা দাবি জানান, তুহিন হ’ত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
এ সময় রাজশাহীর বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হ’ত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (সকাল ১১:৩৬)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard