গাজীপুরে সাংবাদিক তুহিনের জানাযায় জনতার ঢল:হ'ত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি - Sotto Unmochon গাজীপুরে সাংবাদিক তুহিনের জানাযায় জনতার ঢল:হ'ত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে সাংবাদিক তুহিনের জানাযায় জনতার ঢল:হ’ত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের নামাজে জানাযায় জনতার ঢল নামে। শুক্রবার বাদ জুমা চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জুমার জামাত শেষে মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঈদগাহ ময়দানে জড়ো হন। জানাযা শেষে ‘আয়োজনে গাজীপুরের সাধারণ মুসল্লী’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির নেতারাও বক্তব্য দেন। এর আগে ঈদগাহ ময়দানে সাংবাদিক তুহিনের জানাযা নামাজের আগে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি, ইসলামী আন্দোলনের গাজীপুর মহানগর আমীর মো.গাজী আতাউর রহমান, এনসিপির কেন্দ্রীয় মূখ্য সংগঠক আলী নাসেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন।
এদিকে গাজীপুরের সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হ’ত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গাজীপুরের কর্মরত সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে তাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হ’ত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। প্রকাশ্যে দিবালোকে গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় এ নির্মম হ’ত্যাকান্ডের  নিন্দা ও প্রতিবাদ জানান৷ এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজ,  ছিনতাইকারী,স’ন্ত্রাসী,মাদককারবারিদের  মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি তুলেন।
এসময় সাংবাদিকরা বলেন, ঘটনার ১৭ ঘন্টা অতিক্রম হলেও স’ন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ আসামিরা চিহ্নিত তাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরেও গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৩:০৮)
  • ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard