বাঘায় উদ্দীপনের দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত - Sotto Unmochon বাঘায় উদ্দীপনের দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় উদ্দীপনের দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: রাজশাহীর বাঘায় উদ্দীপন এনজিও’র সূ-চলা কার্যক্রমের আওতায় দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও শিক্ষা সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সারে ১০ টায় উদ্দীপনের বাঘা শাখা অফিসে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক সুখী পান্ডে। বিশেষ অতিথি ছিলেন ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপন বাঘা শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাস্ট প্রোগ্রাম এন্ড মেডিকেল অফিসার মোঃ আবুল বাসার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদ্দীপন বাঘা শাখা ব্যবস্থাপক। বাবা থানার এএসআই আব্দুস শুকুর অসহায় শিক্ষার্থীদের মনোবল উন্নয়নের ও আইনি দিক নিয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। তারা আরও বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা সবাইকে দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাঘা উদ্দীপন এনজিও শাখা ব্যাবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম জানান,দূঃস্থ ও অসহায় ৮জন শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপকরণ ও জনপ্রতি ৩ হাজার ২শত করে নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।এই প্রকল্পের আওতায় অসহায় শিক্ষার্থীদের বিগত বছরেও এই আর্থিক সহযোগিতা চলমান ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ১২:৫০)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard