গাছা থানা জামায়াতের বিশাল শোডাউন ও শ্লোগানে মুখরিত বোর্ডবাজার এলাকা - Sotto Unmochon গাছা থানা জামায়াতের বিশাল শোডাউন ও শ্লোগানে মুখরিত বোর্ডবাজার এলাকা - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাছা থানা জামায়াতের বিশাল শোডাউন ও শ্লোগানে মুখরিত বোর্ডবাজার এলাকা

Reporter Name / ৯৩ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আগামীকাল ১৯ জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে গাজীপুর মহানগরীর গাছা থানা জামায়াতে ইসলামী ব্যাপক শোডাউনের আয়োজন করেছে।”চলো চলো ঢাকা চলো”—এই শ্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা ঢাকামুখী যাত্রার পূর্ব মুহূর্তে শক্তিমত্তার প্রদর্শন করেন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গাছা থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকর্মী একটি বিশাল শোভাযাত্রা বের করেন। বোর্ডবাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে গণমিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা আয়োজন করা হয়।

পথসভায় সভাপতিত্ব করেন গাছা থানা জামায়াতের আমীর আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টার। এছাড়া আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরী উলামা পরিষদের সদস্য হাফেজ মোতালেব মণ্ডল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সহ-সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ, গাছা থানা শাখার নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাছা থানার সভাপতি খন্দকার আসাদুজ্জামান এবং গাছা থানা জামায়াতের সাধারণ সম্পাদক ওসমান গনি।

এছাড়া র্যালি ও সমাবেশে আরও অংশ নেন স্থানীয় জামায়াত নেতা আবুল হাসেম, সাবেক শিবির নেতা সাইফুল ইসলাম ও মাওলানা ফারুক হোসাইন।

নেতৃবৃন্দ আগামিকাল ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের নেতা-কর্মী ও দেশপ্রেমিক জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৯:২১)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard