Views: 0

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছেন সালথা থানার এএসআই মো: মুকুল মোল্যা ( নির’স্ত্র)।
গত ফেব্রুয়ারি মাসে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মার্চ/২৬ মাসেও তিনি এই গৌরবজনক সম্মানে ভূষিত হলেন। আজ ২৯শে এপ্রিল জেলা পুলিশ সুপার মহোদয়ের হাত থেকে তিনি এই বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। সালথা থানার অফিসার ইনচার্জ জনাব বাবলুর রহমান খানের সুযোগ্য দিকনির্দেশনা এবং থানার সকল অফিসার ও ফোর্সের আন্তরিক সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।
টানা দুইবার শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়ায় এএসআই মুকুল মোল্যা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে তিনি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সম্মাননা তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবা করে যেতে তিনি অঙ্গীকারবদ্ধ। তার এই অনন্য কৃতিত্বে সালথা থানা পুলিশসহ বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে।