নগরকান্দায় হ'ত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - Sotto Unmochon নগরকান্দায় হ'ত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - Sotto Unmochon
  • রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

নগরকান্দায় হ’ত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জাহিদ হোসেন,ফরিদপুর ব্যুরো / ৮ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Views: 0

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০১৯ সালের একটি আলোচিত হ’ত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত রেজাউল মাতুব্বর নগরকান্দা থানার বাবুর কাইচাইল এলাকার মৃ’ত সাহেদ আলী মাতুব্বরের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা থানার ২০১৯ সালের ১১ আগস্ট রুজু হওয়া একটি হত্যা মামলার (এফআইআর নং-০৯/১৯০) বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি রেজাউলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই সে সুকৌশলে আ’ত্মগোপনে ছিল। দীর্ঘ নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ (ওসি) জনাব রাসূল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস দল অভিযানে নামে।

​নগরকান্দা থানার এসআই তারক বিশ্বাস, এএসআই মোঃ জাহাঙ্গীর আলম এবং এএসআই মোঃ শরিফুল ইসলামসহ পুলিশের  বিশেষ টিমটি শনিবার বিকাল ৪:১৫ ঘটিকার সময় বাবুর  কাইচাইল  এলাকায় ঝটিকা  অভিযান চালায়। এ সময়  সাজা পরোয়ানাভুক্ত ওই আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল, যেখানে হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায়  তাকে  যাবজ্জীবন  সাজা দেওয়া হয়।

​থানা পুলিশের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নগরকান্দা থানা মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, অপরাধীদের দমনে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান এবং নজরদারি ভবিষ্যতে আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (রাত ১:০৩)
  • ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard