কাপাসিয়ায় মাদ্রাসার মুহ্তামীমকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Sotto Unmochon কাপাসিয়ায় মাদ্রাসার মুহ্তামীমকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Sotto Unmochon
  • বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

কাপাসিয়ায় মাদ্রাসার মুহ্তামীমকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এ এইচ সবুজ নিজস্ব প্রতিনিধি / ১ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

Views: 0

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের জামিয়া রশিদিয়া আশরাফিয়া খিরাটি মাদ্রাসার মুহ্তামীমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়য’ন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে ভুক্তভোগী মুহ্তামীম, তার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত এই মাদ্রাসা প্রাঙ্গণে বক্তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​সংবাদ সম্মেলনে মাদ্রাসার মুহ্তামীম মুহা. আব্দুস সবুর জানান, তিনি দীর্ঘ ২৪ বছর ধরে এই এলাকায় অত্যন্ত সুনামের সাথে বসবাস করে আসছেন। স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হয়ে এবং ড. আবুল হাসানের পরামর্শে ২০২২ সালে তিনি খিরাটি মৌজার বিভিন্ন খতিয়ানে ১৮১.৬৯ শতাংশ নিষ্কন্টক জমি ক্রয় করেন। জমি কেনার আগে তিনি সরকারি সংশ্লিষ্ট দপ্তর থেকে খাজনা ও খারিজসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র যথাযথভাবে যাচাই করে নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, ইতিপূর্বে অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সরেজমিনে মেপে সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এরপর থেকেই তিনি সেখানে বৈধভাবে মাছ চাষ ও বিভিন্ন ফসলের আবাদ করছেন।

​মুহ্তামীম দাবি করেন, তার কৃষি ও মৎস্য খামারে ব্যাপক সাফল্য আসায় একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে। গত ২৩ মার্চ তার বৈধ জমি নিয়ে যে মানববন্ধন ও মিথ্যাচার করা হয়েছে, তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট করেন যে, তিনি কোনো প্রাকৃতিক জলাশয় দখল করেননি কিংবা পরিবেশের ক্ষতি করেননি। বরং তার চাষাবাদ পদ্ধতি সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং এতে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন না।

​সম্মেলনে উপস্থিত ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক চাঁন মিয়া বলেন, যারা এই মানববন্ধনের আয়োজন করেছে, তাদের কারোরই ওই এলাকায় জমিজমা নেই। মূলত ব্যক্তিগত প্রতিহিংসা ও হিংসাবশত তারা মুহ্তামীম সাহেবের পেছনে লেগেছে এবং মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রতিবেশী জমির মালিক মো. শফিক মুন্সি, মো. আব্দুল হক, ইসমাইল হোসেন মৃধা এবং ব্যবসায়ী মো. আবুল কাশেম প্রমুখ। তারা এই ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে সত্য উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (দুপুর ১২:৪৮)
  • ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard