টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা হলেন জেপি এক্সপ্রেসের এমডি মাসুদ রানা - Sotto Unmochon টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা হলেন জেপি এক্সপ্রেসের এমডি মাসুদ রানা - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা হলেন জেপি এক্সপ্রেসের এমডি মাসুদ রানা

ডেক্স রিপোর্ট / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

Views: 1

টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন জেপি এক্সপ্রেস কুরিয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা। গত বুধবার রাতে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সংক্রান্ত চিঠি তুলে দেয়া হয়। টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আর কে রেজা এবং সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেনের যৌথ স্বাক্ষরিত এই চিঠির মাধ্যমে তাকে নতুন এই দায়িত্ব প্রদান করা হয়।

​উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের সময় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আর কে রেজা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। উপস্থিত নেতৃবৃন্দ নতুন উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনের সার্বিক উন্নয়নে তার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

​টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা মনোনীত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মাসুদ রানা। তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং তাদের এই প্রাণের সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গণমাধ্যম কর্মীদের পাশে থেকে এই সংগঠনকে সুনামের সঙ্গে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমার সহযোগিতা, ভালোবাসা এবং পরিশ্রম সর্বদা অব্যাহত থাকবে। পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে এবং সংগঠনের সদস্যদের কল্যাণে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (ভোর ৫:৩৭)
  • ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard