মানবিকতার হাত বাড়িয়ে: উত্তরা ও টঙ্গীতে পথচারীদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ - Sotto Unmochon মানবিকতার হাত বাড়িয়ে: উত্তরা ও টঙ্গীতে পথচারীদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ - Sotto Unmochon
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

মানবিকতার হাত বাড়িয়ে: উত্তরা ও টঙ্গীতে পথচারীদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

ডেক্স রিপোর্ট / ৪২ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

Views: 3

পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষা ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মহৎ উদ্দেশ্যে রাজধানীর উত্তরা ও টঙ্গী এলাকার পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ও টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই মানবিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ, বাসের যাত্রী এবং কর্মব্যস্ত সাধারণ পথচারীর হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। ইফতার বিতরণের এই আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে সংগঠনের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, ইসলাম মূলত মানবতারই ধর্ম। রমজানের এই পবিত্র সময়ে আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা বাড়ানো একান্ত প্রয়োজন। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই শ্রম ও আয়োজন সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল তার বক্তব্যে উল্লেখ করেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্বের এক অনন্য সেতুবন্ধন তৈরি হবে। সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী আশা প্রকাশ করেন যে, আব্দুল্লাহপুর ও টঙ্গী রেল স্টেশন এলাকার সাধারণ রোজাদারদের কষ্ট লাঘবে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজে একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে।

ইফতার বিতরণের পূর্বে আয়োজিত বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান, সাংস্কৃতিক সম্পাদক এম বিল্লাহ শিশির এবং গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম রানা। এছাড়াও মুস্তাকিম খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আঞ্জুমান আরা লাইলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে এমন মানবিক ও সেবামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ১০:৩৯)
  • ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard