গাজীপুরে মহাসড়কের পাশের ময়লার স্তুপ পরিদর্শনে প্রতিমন্ত্রী: দ্রুত অপসারণের নির্দেশ - Sotto Unmochon গাজীপুরে মহাসড়কের পাশের ময়লার স্তুপ পরিদর্শনে প্রতিমন্ত্রী: দ্রুত অপসারণের নির্দেশ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে মহাসড়কের পাশের ময়লার স্তুপ পরিদর্শনে প্রতিমন্ত্রী: দ্রুত অপসারণের নির্দেশ

ডেক্স রিপোর্ট / ১০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

Views: 0

​প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জমে থাকা ময়লার স্তুপ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৯ মার্চ) বিকেলে তিনি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিনের জমে থাকা বর্জ্যের স্তুপগুলো পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি জনদুর্ভোগ লাঘবে মহাসড়কের পাশ থেকে দ্রুততম সময়ের মধ্যে এসব ময়লা অপসারণ করে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

​সংশ্লিষ্ট সূত্রমতে, গত নির্বাচনের আগে ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুরের এই মহাসড়কের পাশে ময়লার বিশাল স্তুপ বা বাগাড় দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দ্রুততম সময়ে ওইসব ময়লার স্তুপ অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার আলোকেই এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, মহাসড়কের পাশে জমে থাকা বর্জ্য দ্রুত সরিয়ে ফেলা হবে। শুধু বর্জ্য অপসারণই নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ওই নির্দিষ্ট স্থানগুলোতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারসহ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১২:২৭)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard