সুজনের জেলা সহ-সভাপতিকে শ্বা'সরোধে হ'ত্যা: ধীরাশ্রমে মিলল হাত-পা বাঁধা মরদেহ - Sotto Unmochon সুজনের জেলা সহ-সভাপতিকে শ্বা'সরোধে হ'ত্যা: ধীরাশ্রমে মিলল হাত-পা বাঁধা মরদেহ - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সুজনের জেলা সহ-সভাপতিকে শ্বা’সরোধে হ’ত্যা: ধীরাশ্রমে মিলল হাত-পা বাঁধা মরদেহ

ডেক্স রিপোর্ট / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

Views: 4

গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লাকে (৬৫) শ্বা’সরোধে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। মহানগরীর পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উ’দ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই উ’দ্ধার অভিযান চালানো হয়। নিহত কামরুজ্জামান গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার ইদ্রিস আলীর ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে তিনি আদালতের একটি কাজে বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু বিচারক উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম চলেনি। আইনজীবীর চেম্বার থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিঁখোজ ছিলেন।

​রাত গভীর হলেও কামরুজ্জামান বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিচলিত হয়ে বিভিন্ন স্থানে সন্ধান শুরু করেন। পরে মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকায় তার মরদেহের খোঁজ মেলে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের ছোট ভাই কবিরুল ইসলামের ভাষ্যমতে, ব্যক্তিগত কোনো বিরোধের কথা তাদের জানা নেই, তবে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত কোনো শত্রুতা থেকে এই নৃশংসতা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

​প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, তাকে পরিকল্পিতভাবে শ্বা’সরোধ করে হ’ত্যা করা হয়েছে। গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ধারণা করছেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই হ’ত্যাকা’ণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এই ঘটনায় নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (ভোর ৫:৩৭)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard