প্রশাসনিক সংস্কার ও আধুনিকায়নের পথে গাজীপুর জেলা পরিষদ - Sotto Unmochon প্রশাসনিক সংস্কার ও আধুনিকায়নের পথে গাজীপুর জেলা পরিষদ - Sotto Unmochon
  • বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

প্রশাসনিক সংস্কার ও আধুনিকায়নের পথে গাজীপুর জেলা পরিষদ

ডেক্স রিপোর্ট / ১২ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

Views: 2

গাজীপুর জেলা পরিষদের প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটিতে আধুনিকায়ন ও সৃজনশীলতার প্রতিফলন ঘটতে শুরু করেছে। তার সুদূরপ্রসারী পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপের ফলে স্বল্প সময়ের মধ্যেই জেলা পরিষদের কার্যক্রমে অভাবনীয় গতিশীলতা ফিরে এসেছে, যা স্থানীয় জনমনে এবং দাপ্তরিক পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

বিগত ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ভাঙচুরে জেলা পরিষদ প্রাঙ্গণের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রধান নির্বাহী কর্মকর্তা সেই ধ্বংসস্তূপকে অবহেলার পাত্র না করে বরং সৃজনশীলতার মাধ্যমে নতুন রূপে উপস্থাপন করেছেন। ক্ষতিগ্রস্ত মোড়ালের এক পাশে গাজীপুর জেলার মানচিত্র এবং অন্য পাশে বাংলাদেশের মানচিত্র অত্যন্ত শিল্পসম্মতভাবে ফুটিয়ে তুলে তিনি সেটিকে একটি নান্দনিক প্রতীকে রূপান্তরিত করেছেন। ধ্বংসের ওপর সৃষ্টির এই বার্তা প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দর্শনার্থীদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের ব্যবধানে মোঃ নজরুল ইসলাম জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় দৃশ্যমান শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড প্রদান এবং নতুন অফিস রেজিস্টার প্রবর্তনের মাধ্যমে দাপ্তরিক স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বেহাত হয়ে থাকা জেলা পরিষদের মূল্যবান জমি উদ্ধার, বকেয়া রাজস্ব আদায়, হাট-বাজার ও ঘাট পুনরদ্ধার এবং প্রকল্প ব্যবস্থাপনায় কঠোর নজরদারি শুরু হয়েছে। দীর্ঘদিনের ঝুলে থাকা কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়া শুরু করার পাশাপাশি নতুন ভবন নির্মাণ ও মার্কেট সংস্কারের উদ্যোগগুলো প্রতিষ্ঠানের আর্থিক ভিতকে শক্তিশালী করছে। প্রশাসনের অভ্যন্তরে দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে গাজীপুর জেলা পরিষদ অচিরেই একটি আদর্শ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলে সচেতন মহল মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বুধবার (দুপুর ১:১০)
  • ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard