তিতাসের অভিযান গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: চারজনকে জরিমানা - Sotto Unmochon তিতাসের অভিযান গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: চারজনকে জরিমানা - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

তিতাসের অভিযান গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: চারজনকে জরিমানা

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর বড় বাড়ি এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন জেলা কার্যালয়ের উদ্যোগে দু’টি স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় কাজে বাঁধা দেয়ার অভিযোগে ও অবৈধ সংযোগের দায়ে মোটা অংকের জরিমানাও আদায় করা হয় বলে জানান কর্তৃপক্ষ।

সোমবার (১৩অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা অবদি দিনব্যাপী চলা এ অভিযানে মহানগরীর গাছা থানার আওতাধীন বড়বাড়ি এলাকার দু’টি স্থানে বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও জেলা তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথ অভিযানে এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

পুলিশের সহায়তায় এতে নির্বাহী মেজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সুমি রাণী দাস। অভিযান শেষে তিনি জানান, আজকের এ অভিযানে তিনটি বাড়ির মালিককে ১লাখ ৬৫হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছারা অভিযান কার্যক্রমে বাঁধা দেয়ার অভিযোগে আরো একজনকে ১লাখ টাকা জরিমানা করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী সকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এমন অভিযান নিয়মিত কাজের অংশ হিসেবে আগামীতে অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন, জয়দেবপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কম্পানীর বিপণন কার্যালয়ের প্রকৌশলী ব্যবস্থাপক মোস্তফা মাহবুব।

তিনি জানান, দু’টি স্থানে বেশ কিছু সংযোগে প্রায় ৭০টিরও অধিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় তিনটি বাড়ির মালিককে ১লাখ ৬৫ হাজার ও কাজে বাঁধা দেয়ায় একজনকে ১লাখ টাকা-সহ মোট ২লাখ ৬৫হাজার টাকা অর্থ দণ্ড করা হয়।

তিনি আরো জানান, কোন ব্যক্তি বা ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লীষ্ট কার্যালয়ের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৯:৪৫)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard