রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর - Sotto Unmochon রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই ক্যাম্পেইন বাস্তবায়িত হবে।

এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে রাসিকের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি। সংবাদ সম্মেলনে তিনি জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, স্থানীয় সরকার রাজশাহী পরিচালক পারভেজ রায়হান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোছাঃ রুমানা আফরোজ, ইউনিসেফ রাজশাহী-রংপুর চীফ তারিক আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউর রহমান মিল্টনসহ রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগরী এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র ও কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে। এ ক্যাম্পেইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার ১২৭জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে ৯ম শ্রেণী/সমমান পর্যন্ত ৫১ হাজার ৪৬০ ছাত্র ও ৪৬ হাজার ৪৬৬ জন ছাত্রীসহ সর্বমোট ৯৭ হাজার ৯২৬জনকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্রে এবং কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১৯ হাজার ২৭১ জন ছেলে এবং ১৭ হাজার ৯৩০ জন মেয়েসহ সর্বমোট ৩৭ হাজার ২০১জনকে টিসিভি টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd  ওয়েব সাইটে নিবন্ধন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১:৩২)
  • ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard