গাজীপুরে প্রাথমিক পরীক্ষার ২৫ লক্ষাধিক টাকা ফি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য - Sotto Unmochon গাজীপুরে প্রাথমিক পরীক্ষার ২৫ লক্ষাধিক টাকা ফি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে প্রাথমিক পরীক্ষার ২৫ লক্ষাধিক টাকা ফি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত চলমান দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ২৫ লক্ষাধিক টাকা ফি উত্তোলন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, গাজীপুর সদর উপজেলায় ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী ১৮ আগস্ট থেকে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দিচ্ছে। তাদের নিকট থেকে গড়ে ৫০ টাকা করে পরীক্ষার ফি আদায় করা হয়েছে। এতে ২৫ লক্ষাধিক টাকা ফি উত্তোলন হয়। এই বিষয়ে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার বলছেন, সরকারী নির্দেশে ফি নেয়া হয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, এই পরীক্ষার ফি নিতে কোন সরকারি নির্দেশনা নেই।

এ বিষয়ে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, ১ম ও ২য় শ্রেনীর জন্য ৩৫ টাকা করে এবং ৩য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৬০ টাকা করে ফি আদায় করা হয়েছে। গাজীপুর সদর উপজেলায় মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত মোতাবেক এই ফি আদায় করা হয়েছে বলে তারা জানান।

এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম গণমাধ্যমকে বলেছেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক ফি নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানেন। তবে এই নির্দেশ সংক্রান্ত কোন চিঠি বা নির্দেশনা আছে কি না এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি উত্তেজিত হয়ে ফোনের লাইন কেটে দেন।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মামুনুর রশীদ বলেন, এই বিষয়ে আমি কিছুই জানিনা। শিক্ষা অফিসার স্ট্যান্ড রিলিজ হয়ে গেছেন বলে জানান তিনি।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ ভূইয়া বলেন,এই পরীক্ষার ফি নেয়ার কোন সরকারী সিদ্ধান্ত নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৯:৩১)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard