গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে - Sotto Unmochon গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে

Reporter Name / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

Views: 0

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনে কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার হ’ত্যাচে’ষ্টা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহ উর রহমান এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক নাজমুস সাকিব ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী এম এম ফারুক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, এ রিমান্ডের আবেদন ছিল ৪ জুন তারিখের। ১১৬ দিন পর আজ শুনানির জন্য আনা হয়েছে। আমার (আসামির) অপরাধ ছিলো, আমি গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র ছিলাম। এছাড়া এ ঘটনার সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। আমি অসুস্থ। দীর্ঘ দিন জেলহাজতে আছি। চাইলে জেলে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদ করতে পারতো।

পরে আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আতিকুল ইসলাম বলেন, এ আসামির রিমান্ড শুনানির জন্য ৬ বার তারিখ পড়েছে। কিন্তু এ আসামির বিরুদ্ধে পিডব্লিউ ইস্যু করা হলেও তাকে আদালতে হাজির করা যায়নি। কেন তাকে আনা হয়নি, সেটা তো গাজীপুর কারাগার বলতে পারবে।

রাষ্ট্রপক্ষের শামসুদ্দোহা সুমন বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর কয়েকটি এলাকায় ভয়ঙ্করভাবে হামলা হয়। এর মধ্যে উত্তরা এলাকা একটি। গাজীপুরের আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ আসামির নেতৃত্বে সেখানে সাধারণ ছাত্র জনতার ওপর হামলা করেছে। এ হামলায় তার সঙ্গে আর কে কে জড়িত? অ’স্ত্রগুলো কোথায় আছে? এসব বিষয় জানার জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতবছরের ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গু’লিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গু’লি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (রাত ১:০৯)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard