বাঘায় এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩ (সমমান) শিক্ষাবর্ষের শ্রে'ষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রে'ষ্ট ও শিক্ষা সনদ বিতরণ - Sotto Unmochon বাঘায় এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩ (সমমান) শিক্ষাবর্ষের শ্রে'ষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রে'ষ্ট ও শিক্ষা সনদ বিতরণ - Sotto Unmochon
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩ (সমমান) শিক্ষাবর্ষের শ্রে’ষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রে’ষ্ট ও শিক্ষা সনদ বিতরণ

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

Views: 0

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: রাজশাহীর বাঘায় শিক্ষা মন্ত্রণালয় এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক, “পারফরর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩(সমমান) শিক্ষাবর্ষের শ্রে’ষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রে’ষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চলের পরিচালক,প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামান বলেন, আমরা দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে পরিনত হয়েছি। প্রশাসক মুক্ত হতে পারছিনা। আমলারা যে দিক নের্দেশনা দেয় সেইভাবে ভোট থেকে অনেক কিছু পরিচালিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে যে শিক্ষা পেয়েছি তা প্রতিষ্ঠিত করতে না পারলে দেশের উন্নয়ন হবেনা। সেই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরো বলেন, অদম্য ইচ্ছা শক্তি থেকে শুধু ভালো ফলাফল করলেই হবেনা,একাডেমিক শিক্ষার বাইরেও বেশি বেশি বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান দেশের জন্য ভালো কাজে ব্যবহার করতে হবে। আর্দশিক শিক্ষায় ছাত্রদের গড়ে তুলার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্য বলেন,এখনকার অধিকাংশ শিক্ষার্থী শিক্ষকদের ধাক্কা দিয়ে চলে যায়। এটা তাদের দোষ- বলবোনা,তাদের শিক্ষার অভাব। সেজন্য শিক্ষক-অভিভাবক মিলে তাদের সুশিক্ষায় গড়ে তলতে হবে।

নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,২০২২ সালে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। ২০২৫ সালে এসে ২০২২-২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান করতে পারছি,যা শিক্ষর্থীদের জন্য সন্মানের। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,বোর্ডে প্রথম হলাম,বৃত্তি পেলাম কিন্ত কর্মজীবনে নিজের ও পরিবারের জন্য কিছুই করতে পারলাম না। এটা ব্যর্থতা বলে মনে করি। শিক্ষাকে কাজে লাগিয়ে রুটি-রোজগারের ব্যবস্থা করতে পারি, এসফলতা যেন অব্যাহত থাকে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমানের সঞ্চালনায়,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক(কলেজ) মোহাম্মদ আলমাছ উদ্দিন, রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহাব।

স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ আবু সাঈদ মোঃ বক্কর সিদ্দিক,অধ্যক্ষ আব্দুর রব,প্রধান শিক্ষক এমদাদুল হক,অভিভাবক মোশারক হোসেনসহ শিক্ষার্থী মনিরুল ইসলাম, সানজিদা আক্তার।

শ্রে’ষ্ঠ ৩৭ জন শিক্ষার্থীদের মাঝে ক্রে’ষ্ট ও সনদ প্রদান করেন। এসময় অতিথিরা উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মুনসুর রহমান, কলেজ শিক্ষক আনোয়ার হোসেন পলাশ, আব্দুল হানিফ মিঞা, আলমগীর হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বাবুল ইসলাম, আহসান হাবীব, রবিউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • রবিবার (সকাল ১০:৩৬)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard