একই রাতে ৪ বাড়িতে দুর্ধ'র্ষ চু'রি, ঘুমের ঘোরে সর্বস্ব হারাল পরিবার - Sotto Unmochon একই রাতে ৪ বাড়িতে দুর্ধ'র্ষ চু'রি, ঘুমের ঘোরে সর্বস্ব হারাল পরিবার - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

একই রাতে ৪ বাড়িতে দুর্ধ’র্ষ চু’রি, ঘুমের ঘোরে সর্বস্ব হারাল পরিবার

Reporter Name / ৬৩ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৭ জুন) গভীর রাতে সংঘটিত এই চুরিতে প্রায় ৭ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ খোয়া গেছে।

ভুক্তভোগী পরিবারগুলো জানান, প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে রাতের বেলায় ঘুমিয়ে পড়েন তারা। রাতের কোনো এক সময় চোরেরা বাড়ির জানালা কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে চুরির শিকার হন শ্রীমন্তপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র মাহমুদুন নবী কলম মাস্টার। তার ঘর থেকে আলমারিতে রাখা স্বর্ণের চেইন, গলার মালা, কানের দুল ও নগদ ২ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।

রোববার ফজরের নামাজের পর ঘরের জানালা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে বিষয়টি তারা বুঝতে পারেন। পরে খোঁজ নিয়ে জানা যায়,একই গ্রামের মজিবর রহমান মোজামের পুত্র হাবিবুর রহমানের প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং কিনু মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ি থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি হয়।

তবে ওই রাতেই একই এলাকায় আইয়ুব আলীর পুত্র তুহিনের বাড়িতেও চুরির চেষ্টা হলেও কোনো মালামাল খোয়া যায়নি বলে জানানো হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, চোরেরা সম্ভবত চেতনানাশক কোনো বস্তু ছিটিয়ে সকলকে অচেতন করে এই চুরি সংঘটিত করেছে।

মাহমুদুন নবীর ভাই মাহফুজার রহমান বলেন, “আমাদের এলাকায় একটি চোর চক্র সক্রিয় রয়েছে। তারা এর আগেও স্যালো মেশিন, পানি উত্তোলনের মোটরসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছে। আমাদের ধারণা, স্থানীয় ওই চোরেরাই এই ঘটনার সঙ্গে জড়িত।”

একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ৬:০১)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard