Views: 0

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অনুমোদন না থাকা একটি ক্লিনিক ও অবৈধভাবে ‘ডাঃ’ পদবী ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন রোকেয়া মঞ্জিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, জয়পুরহাট সেনা ক্যাম্পের সদস্য, থানা পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন।
তিনি জানান,”এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ তার নামের পূর্বে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতে পারবে না। কিন্তু উক্ত প্রতিষ্ঠানটি এ আইন লঙ্ঘন করেছে। এজন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।”