Views: 0

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আগামীকাল ১৯ জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে গাজীপুর মহানগরীর গাছা থানা জামায়াতে ইসলামী ব্যাপক শোডাউনের আয়োজন করেছে।”চলো চলো ঢাকা চলো”—এই শ্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা ঢাকামুখী যাত্রার পূর্ব মুহূর্তে শক্তিমত্তার প্রদর্শন করেন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গাছা থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকর্মী একটি বিশাল শোভাযাত্রা বের করেন। বোর্ডবাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে গণমিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা আয়োজন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন গাছা থানা জামায়াতের আমীর আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টার। এছাড়া আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরী উলামা পরিষদের সদস্য হাফেজ মোতালেব মণ্ডল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সহ-সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ, গাছা থানা শাখার নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাছা থানার সভাপতি খন্দকার আসাদুজ্জামান এবং গাছা থানা জামায়াতের সাধারণ সম্পাদক ওসমান গনি।
এছাড়া র্যালি ও সমাবেশে আরও অংশ নেন স্থানীয় জামায়াত নেতা আবুল হাসেম, সাবেক শিবির নেতা সাইফুল ইসলাম ও মাওলানা ফারুক হোসাইন।
নেতৃবৃন্দ আগামিকাল ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের নেতা-কর্মী ও দেশপ্রেমিক জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।