পেশাগত দায়িত্ব পালনকালে গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি ও গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুলের ওপর সশ’স্ত্র হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজের ক্ষোভ চরম আকার ধারণ করেছে। বর্বরোচিত এই হামলার পর মূল অপরাধীদের আইনের আওতায় না এনে উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে আহত সংবাদকর্মীকে নিয়ে কুৎসা রটানো ও চরিত্র হননের অপচে’ষ্টা চালানো হচ্ছে। অপরাধীদের এমন ধৃ’ষ্টতা এবং প্রশাসনিক স্থবিরতার বি’রু’দ্ধে ক্ষু’ব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার ঢাকা ব্যাংক সংলগ্ন এলাকায় আহত সাংবাদিকের পরিবার ও গাছা থানা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়। সংহতি জানিয়ে গাজীপুরের বিভিন্ন সংবাদভিত্তিক সংগঠনের শতাধিক পেশাদার সংবাদকর্মী মহাসড়কে সমবেত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান।
অনুসন্ধানে প্রকাশ, গত ১৩ আগস্ট ডেগেরচালা এলাকায় ঝুট ব্যবসা কেন্দ্র করে দেশীয় অ’স্ত্রে’র মহড়ার দৃশ্য ধারণ করতে গেলে শরীফ ওমর টুটুলকে ধারালো অ’স্ত্র দিয়ে কুপিয়ে র’ক্তা’ক্ত জখম করে স্থানীয় একদল স’ন্ত্রা’সী। এই ঘটনায় গাছা থানায় সুনির্দি’ষ্ট মামলা দায়েরের পাশাপাশি গত ১৮ আগস্ট পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত রহস্যজনক কারণে এজাহারনামীয় প্রধান আসামিরা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে প্রকাশ্যে বিচরণ করছে। বিচারহীনতার এই সুযোগে অপরাধীরা অপপ্রচার ছড়াচ্ছে যে তারা আহত সাংবাদিককে বিপুল অর্থের বিনিময়ে আপস করিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। শুধু তা-ই নয়, প্রায় ছয় বছর আগের একটি বিচারধীন মামলার তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে শরীফ ওমর টুটুল ও তাঁর পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে একটি মহল।
প্রতিবাদ মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক শরীফ ওমর টুটুল ও তাঁর ভাই শাহরুখ খৈয়াম মুন্না ক্ষোভ প্রকাশ করে জানান, গুরুতর জখম নিয়ে এখনো চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছে, অথচ প্রকাশ্যে ঘুরে বেড়ানো অপরাধীরা আইনগত পদক্ষেপ থেকে বাঁচতে সাইবার অপরাধে মেতে উঠেছে। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিডিও ফুটেজ ও আসামিদের সুস্পষ্ট নাম-পরিচয় থাকা সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্নের জন্ম দিচ্ছে। অবিলম্বে মূল অপরাধীদের গ্রেপ্তার করে দৃ’ষ্টা’ন্তমূলক শাস্তির বিধান করা না হলে গাজীপুরের সমগ্র সাংবাদিক সমাজকে সাথে নিয়ে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর ও সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে গাছা থানা প্রেসক্লাবের শীর্ষ নেতৃত্বসহ বাসন থানা প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তীব্র প্রতিবাদ ও সাংবাদিক অধিকার সুরক্ষার দাবি জানান।