টঙ্গীতে অপরাধীদের ধারালো অ'স্ত্রের আঘাত: আহত এসআইয়ের সাহসিকতায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার | sotto unmochon টঙ্গীতে অপরাধীদের ধারালো অ'স্ত্রের আঘাত: আহত এসআইয়ের সাহসিকতায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার | sotto unmochon
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
টঙ্গীতে অপরাধীদের ধারালো অ’স্ত্রের আঘাত: আহত এসআইয়ের সাহসিকতায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার বাঘায় ভয়াবহ অ’গ্নিকা’ণ্ডে নিঃস্ব দুই পরিবার, মানবিক সহায়তায় পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে পালাতে সহায়তার অভিযোগে এসআই ও চালক গ্রেপ্তার গাজীপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা হানিট্র্যাপ ও প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে বিপদে সাংবাদিক, গাজীপুরে থানায় সাধারণ ডায়েরি গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা’ঞ্ছি’ত বাঘা থানা পুলিশের সফল অভিযানে উদ্ধার চোরাই স্বর্ণ, গ্রেপ্তার ১ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে অপরাধীদের ধারালো অ’স্ত্রের আঘাত: আহত এসআইয়ের সাহসিকতায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট / ২২ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে অপরাধীদের দমনে এক দুঃসাহসিক ও শ্বাসরুদ্ধকর অভিযানের খবর পাওয়া গেছে। চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে ধারালো অ’স্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। সাহসিকতার চরম পরিচয় দিয়ে আহত অবস্থাতেই তিনি অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ছিনতাইকারী শাওন ও সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

​পুলিশ সূত্র জানায়, গাজীপুর মহানগরীর সাতাইশ-সুখিনগর এলাকায় নিয়মিত অপরাধ দমন ও ছিনতাইকারীদের দমনে টঙ্গী পশ্চিম থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে চিহ্নিত ছিনতাইকারী শাওন ও সাগরকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে পুলিশ সদস্যরা অবস্থান নেন। পুলিশ সদস্যরা তাদের ঘিরে ফেলে আটকের চে’ষ্টা করতেই ছিনতাইকারীরা প্রাণঘাতী হামলায় মেতে ওঠে।

​ঘটনাস্থলে দু’ষ্কৃ’তকারীদের ধারালো ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত হন এসআই হানিফ মাহমুদ। আঘাতের তোড়ে র’ক্ত’ক্ষরণ শুরু হলেও তিনি বিন্দুমাত্র পিছু হটেননি। নিজের জীবন বাজি রেখে ছিনতাইকারীদের ধাওয়া করে সাহসিকতার সাথে দুজনকেই ঘটনাস্থল থেকে আটক করেন। পরবর্তীতে অভিযানে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দুই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

​ছুরিকাঘাতে গুরুতর আহত এসআই হানিফ মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে গিয়ে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa