ভুয়া ব্র্যান্ডের ডিটারজেন্ট প্রস্তুত ও বাজারজাতকরণ: গাজীপুরে ইনোভেটিভ হোম কেয়ারকে বিপুল অর্থ জরিমানা | sotto unmochon ভুয়া ব্র্যান্ডের ডিটারজেন্ট প্রস্তুত ও বাজারজাতকরণ: গাজীপুরে ইনোভেটিভ হোম কেয়ারকে বিপুল অর্থ জরিমানা | sotto unmochon
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কৃত্রিম সংকট ও অনিয়মের দায়ে গাজীপুরে অভিযান: ফিলিং স্টেশনে ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা ভুয়া ব্র্যান্ডের ডিটারজেন্ট প্রস্তুত ও বাজারজাতকরণ: গাজীপুরে ইনোভেটিভ হোম কেয়ারকে বিপুল অর্থ জরিমানা বাঘায় পদ্মার তীরে ঝঙ্কার তুলল ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা টঙ্গীতে অপরাধীদের ধারালো অ’স্ত্রের আঘাত: আহত এসআইয়ের সাহসিকতায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার বাঘায় ভয়াবহ অ’গ্নিকা’ণ্ডে নিঃস্ব দুই পরিবার, মানবিক সহায়তায় পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাকে পালাতে সহায়তার অভিযোগে এসআই ও চালক গ্রেপ্তার গাজীপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা হানিট্র্যাপ ও প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে বিপদে সাংবাদিক, গাজীপুরে থানায় সাধারণ ডায়েরি গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা’ঞ্ছি’ত বাঘা থানা পুলিশের সফল অভিযানে উদ্ধার চোরাই স্বর্ণ, গ্রেপ্তার ১

ভুয়া ব্র্যান্ডের ডিটারজেন্ট প্রস্তুত ও বাজারজাতকরণ: গাজীপুরে ইনোভেটিভ হোম কেয়ারকে বিপুল অর্থ জরিমানা

ডেক্স রিপোর্ট / ১৭ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

​গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন দক্ষিণখান এলাকায় ভুয়া ব্র্যান্ডের ডিটারজেন্ট ও সাবান তৈরি এবং প্যাকেটজাত করে বাজারজাতকরণের অপরাধে ‘ইনোভেটিভ হোম কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ১৭.০০ থেকে ১৮.০০ ঘটিকায় জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাশফিকুর রহমান আবরারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

​অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্স থাকলেও তারা কেয়া, বিএমটিএফ, মিনিস্টার এবং কাজী ব্র্যান্ডের মতো দেশের প্রখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের নাম ও লোগো নকল করে নিম্নমানের ডিটারজেন্ট ও সাবান প্রস্তুত করে আসছিল। এই অবৈধ কর্মকাণ্ড এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa