গাজীপুরে কালবৈশাখী ঝড়ে স্কুল ছাত্রী নিহত | sotto unmochon গাজীপুরে কালবৈশাখী ঝড়ে স্কুল ছাত্রী নিহত | sotto unmochon
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা হানিট্র্যাপ ও প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে বিপদে সাংবাদিক, গাজীপুরে থানায় সাধারণ ডায়েরি গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা’ঞ্ছি’ত বাঘা থানা পুলিশের সফল অভিযানে উদ্ধার চোরাই স্বর্ণ, গ্রেপ্তার ১ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার

গাজীপুরে কালবৈশাখী ঝড়ে স্কুল ছাত্রী নিহত

Reporter Name / ৫৫৪ Time View
Update : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

গাজীপুরের বিভিন্ন এলাকায় শনিবার বিকেলে কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।এসময় এক কারখানার পিলারসহ শেড ভেঙ্গে পাশের বাড়ির চালে উপর পড়ে নাসরিন আক্তার খুকু(১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে এবং তার এক বান্ধবী এসময় গুরত্বর আহত হয়েছে। নিহত নাসরিন আক্তার খুকু শেরপুর সদরের চরপক্ষী দাসপাড়া এলাকার আব্দুল হালিমের মেয়ে। সে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকার ভারটেক্স আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে স্বজনদের সঙ্গে ভাড়া থেকে স্থানীয় ওই স্কুলে লেখাপড়া করত নাসরিন। শনিবার বিকেলে স্কুল ছুটিশেষে সে তার এক সতীর্থ বান্ধবীর সঙ্গে বাসায় ফিরছিল। এসময় ঝড় শুরু হলে পথের পাশের এক ছাপড়া ঘরের বাড়িতে আশ্রয় নেয়। ঝড়ের প্রচন্ড বেগের বাতাসে ওই বাড়ির পার্শ্ববর্তী সফি প্রসেসিং কারখানার ৭তম তলা ভবনের ছাদের উপরের টিনের শেড ও পিলার ভেঙ্গে ওই বাড়ির চালের উপর পড়ে। এতে ওই দুইজন চাপা পড়ে এবং ঘটনাস্থলেই নাসরিন নিহত এবং তার বান্ধবী আহত হন। আহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে প্রায় একই সময়ের কালবৈশাখী ঝড়ে জেলার শহর এলাকা ও কালীগঞ্জ উপজেলাসহ বিভিন্নস্থানে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা ও বিদ্যুতের খুটি উপড়ে গেছে। প্রায় অর্ধশত ঘর বাড়ি ও দোকানপাটের চাল উড়ে যায়। গাছ ও বিদ্যুতের খুটি সড়কের উপর উপড়ে পড়ার কারণে জয়দেবপুর কাপাসিয়া সড়কে যানচলাচলে ব্যহত হয়। বিভিন্ন এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসসহ উদ্ধার কর্মীরা সন্ধ্যার পর পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার কাজ চালিয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa