রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে অ’গ্নিকা’ণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্র’স্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি।
গত ৩ অক্টোবর শনিবার ভয়াবহ এক অ’গ্নিকা’ণ্ডে ওই দুই পরিবারের বসতঘর এবং ঘরের ভেতর থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় সবকিছু হারিয়ে পরিবার দুটি বর্তমানে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন পার করছে।
এমন পরিস্থিতিতে গত ৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে চারঘাট-বাঘা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ আবু সাঈদ চাঁদের নির্দেশনায় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্র’স্ত পরিবারের সদস্যদের কাছে যান। তারা ক্ষতিগ্র’স্তদের সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি শের আলম এবং যুবনেতা বাবর হোসেন। এছাড়া পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতাকর্মীরা বলেন, দুর্যোগ ও বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। অ’গ্নিকা’ণ্ডে ক্ষতিগ্র’স্ত পরিবার দুটির যেকোনো প্রয়োজনে ভবিষ্যতে পাশে থাকারও আশ্বাস দেন তারা।
স্থানীয় বাসিন্দারা পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়া পরিবারগুলোর জন্য এই মুহূর্তে এমন সহায়তা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।