গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা'ঞ্ছি'ত | sotto unmochon গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা'ঞ্ছি'ত | sotto unmochon
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা’ঞ্ছি’ত বাঘা থানা পুলিশের সফল অভিযানে উদ্ধার চোরাই স্বর্ণ, গ্রেপ্তার ১ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা

গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা’ঞ্ছি’ত

ডেক্স রিপোর্ট / ১২২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর ঝাজর এলাকায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারি ভর্তুকিতে বরাদ্দকৃত ওএমএস (ওপেন মার্কেট সেল) পণ্য খোলাবাজারে চালানের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি ডিলারদের মাধ্যমে নামমাত্র মূল্যে বিক্রির জন্য নির্ধারিত এসব নিত্যপণ্য অসৎ উপায়ে একটি চক্রের মাধ্যমে পাইকারি দোকানে বিক্রি করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। সোমবার (২৮ সেপ্টেম্বর) চা’ঞ্চ’ল্যকর এই অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে সরাসরি হামলার শিকার হয়েছেন ‘দৈনিক মুক্ত খবর’-এর গাজীপুর প্রতিনিধি রিফাত চৌধুরী।

​এলাকাবাসীর তথ্যমতে, ৩২ নম্বর ওয়ার্ডের গাছা থানাধীন বসুরা জান্নাতুন নাঈম জামে মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা মৃত আতাউর রহমানের ছেলে শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এ অপকর্মের সঙ্গে যুক্ত। তিনি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন ডিলারের কাছ থেকে স্বল্পমূল্যের এসব সরকারি পণ্য হাতিয়ে নিয়ে তা সাধারণ দোকানে বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছেন। ফলে সরকারের নানামুখী কল্যাণমূলক উদ্যোগ থাকা সত্ত্বেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত নিম্নআয়ের মানুষ।

​অনিয়ম অনুসন্ধানে সোমবার ঘটনাস্থলে যান সাংবাদিক রিফাত চৌধুরী। সেখানে কালোবাজারির দৃশ্য ও তথ্যচিত্র নিজের মুঠোফোনে ধারণ করার সময় হঠাৎ তার ওপর চড়াও হয় সংশ্লি’ষ্ট চক্রের সদস্যরা। এ সময় তাকে লক্ষ্য করে অমানবিক হামলা চালানো হয়। এ ঘটনার পর থেকেই স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সাধারণ বাসিন্দারা দ্রুত ঘটনার সু’ষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃ’ষ্টা’ন্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

​ভর্তুকির সরকারি চাল প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃ’ঙ্খলা বাহিনীর চরম অবহেলার কথা তুলে ধরছেন সচেতন মহল। অবিলম্বে তদন্ত সাপেক্ষে জড়িত ডিলার ও কালোবাজারি চক্রের সদস্যদের আইনের আওতায় আনা এবং নিয়মিত তদারকি নিশ্চিতের দাবি জানান তারা।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa