• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জনবান্ধব ওসিকে বদলি না করার দাবি গাছাবাসীর,কমিশনারকে চিঠি জুলাই যোদ্ধার বর্ণাঢ্য আয়োজনে বাঘার এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনা প্রদান বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গাজীপুরে ছাত্রদল ও যুবদলের বড় মহড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক রেজানুর ইসলাম পবিত্র মসজিদে জাল টাকা দিয়ে অভিনব প্রতারণার চে’ষ্টা, হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি পূবাইলে পুরোনো টায়ার উৎপাদন কারখানায় আ’গুন, নিয়’ন্ত্রণে ফায়ার সার্ভিস অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গাছায় পৃথক অভিযানে মাদক কারবারি আটক: জব্দ ফেনসিডিল ও ইয়াবা বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস

রাজশাহীকে ঢেলে সাজানোর অঙ্গীকার: বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহীকে আরও সবুজ, সুন্দর এবং স্বাস্থ্যকর শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নাগরিক সেবা সুনিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় গণমাধ্যমকর্মীরা নগরীর উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, শিল্পায়ন ও কর্মসংস্থানসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন, যা প্রশাসক অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

​মতবিনিময় সভায় রাসিক প্রশাসক জানান, রাজশাহীকে বর্তমানে ‘ফুলের নগরী’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এই সৌন্দর্য ধরে রাখতে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিত গাছের পরিচর্যা ও পানি প্রদান নিশ্চিত করেছেন। আগামী বর্ষা মৌসুমে নগরীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের একটি মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবেশ সুরক্ষায় নগরবাসীকে ব্লিচিং পাউডার ও পরিবেশবান্ধব ব্যাগ প্রদান করা হবে। নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ড্রেন পরিষ্কার, মশক নিধনে ফগার স্প্রে এবং সড়কের মেরামত কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

​স্বাস্থ্যসেবায় সাফল্যের চিত্র তুলে ধরে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ এবং বাড়ি বাড়ি জনসচেতনতামূলক লিফলেট বিতরণের ফলে রাসিক শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। রাজশাহীর সামগ্রিক উন্নয়নে তিনি সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করলে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা