‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’ | sotto unmochon ‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’ | sotto unmochon
  • সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাছায় জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হ’ত্যা: ক্লু উদ্ধারে ডিবি ও সিআইডি সিটি কর্পোরেশনে নতুন ক্রীড়া পরিকাঠামো: প্রতি ওয়ার্ডে ফুটসাল ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের নির্দেশ সাংবাদিকের ওপর হামলা: ৫ দিনেও আসামি ধরা ছোঁয়ার বাইরে, রাজপথে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা কাপাসিয়ায় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মীর মোমতাজ উদ্দিনের ই’ন্তেকাল: দাফন সম্পন্ন ঝুট কারবারের চিত্র ধারণে গিয়ে র’ক্তা’ক্ত সাংবাদিক: মামলা হলেও অধরা মূল অভিযুক্তরা প্রভাবের হাতবদল নাকি ব্যবসার দখল? গাজীপুরে বাবা-ছেলের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ’স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ’ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮ গাজীপুরে কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধার, নেপথ্যে ব্ল্যা’কমেইলের চা’ঞ্চ’ল্যকর তথ্য

‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

Reporter Name / ৪০১ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে নির্যাতন করার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সিরাজুল ইসলাম জীবন ‘এসএ’ টিভি চ্যানেলের হবিগঞ্জ জেলা সহকারী প্রতিনিধি।

তাকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে প্রেসক্লাবে জরুরি বৈঠক ডাকা হয়। পরে বিকেল ৪টায় শহরের প্রধান সড়কে থানার সামনের রাস্তা অবরোধ করে রাখেন সাংবাদিকরা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সাংবাদিক নেতারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হঠাৎ পুলিশ শহরের গরুর বাজার এলাকায় সিরাজুল ইসলাম জীবনের বাসায় হানা দেয়। এ সময় তল্লাশির কারণ সম্পর্কে জানতে চাইলে জীবনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ নিজেদের উপর হামলা করেছে দাবি করে জীবনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ব্যাপক নির্যাতন করা হয়। সকালে তাকে গণপিটুনিতে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিকেলে তাকে পুলিশের উপর হামলার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাত ১১টায় প্রেসক্লাবে ফের জরুরি বৈঠকে বসেন সাংবাদিকরা।

আদালতে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন উপস্থিত সাংবাদিকদের জানান, পুলিশ তাকে বৃহস্পতিবার গভীর রাতে ধরে এনে অমানুষিক নির্যাতন করেছে। এমনকি তার পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা দেয়া হয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাতে মাদক মামলার আসামি ধরতে গেলে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় জীবন তাদের উপর হামলা চালালে তাকে আটক করা হয়।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa