• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল বৃ’দ্ধা ভিক্ষুকের, আটক চালক গাজীপুরে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার, প্রাণ গেল ৫ জনের গাজীপুরে ১২ সপ্তাহে ‘নো হর্ন’ নগরী গড়ার নতুন রোডম্যাপ: প্রশাসনিক গাড়িতেই সূচনা ব্যবসায়ী স্বপন বেপারীকে গ্রেপ্তারের নেপথ্য নিয়ে ক্ষোভ, ভোলায় কোস্ট গার্ডের বি’রুদ্ধে মানববন্ধনে এলাকাবাসী গাজীপুরে নিষি’দ্ধ সংগঠনের তৎপরতায় প্রশাসনের মদদের অভিযোগ এনসিপির গাছায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পালানোর ঘটনায় আটক যুবককে সমঝোতায় মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি ডেস্কটপ কম্পিউটার প্রদান

গাজীপুরে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার, প্রাণ গেল ৫ জনের

ডেক্স রিপোর্ট / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

গাজীপুরে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে হামের সংক্রমণ। চলতি বছরের জানুয়ারি থেকে ত্রিশ জুলাই পর্যন্ত জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৯৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা চলাকালীন এ পর্যন্ত পাঁচজনের মর্মান্তিক মৃ’ত্যু নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

​চিকিৎসা ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতির তথ্যে জানা যায়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত এক হাজার ৯৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন রোগী। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৮ জন শিশু এবং ৫ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। স্বস্তির বিষয় হলো, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে কোনো মৃ’ত্যুর ঘটনা ঘটেনি।

​হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আমিনুল ইসলাম জানিয়েছেন, হামে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাশাপাশি তাদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares