গণভোটের রায় ও বিচার দাবিতে গাছা থানা জামায়াতের বিক্ষোভ মিছিল | sotto unmochon গণভোটের রায় ও বিচার দাবিতে গাছা থানা জামায়াতের বিক্ষোভ মিছিল | sotto unmochon
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী গাছায় হ’ত্যা’চে’ষ্টা, মাদক ও প্রতারণাসহ বিভিন্ন মামলার আসামিসহ গ্রেফতার ৬

গণভোটের রায় ও বিচার দাবিতে গাছা থানা জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেক্স রিপোর্ট / ২১২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর গাছা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোট বাস্তবায়নের এবং পতিত সরকার ও তার সহযোগীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নগরীর বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় এবং তা সাইনবোর্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলের পেছনে ধীরগতিতে ময়মনসিংহগামী যানবাহন চলাচল করতে দেখা যায়। পরে সন্ধ্যা সোয়া ৬টায় সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

গাছা থানা জামায়াতে ইসলামীর আমির মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। অংশীজনদের মধ্যে একে একে বেশ কয়েকজন জামায়াত নেতা বক্তব্য রাখেন এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দোষীদের বিচার এবং বর্তমান সরকারের কাছে গণভোটের রায় বাস্তবায়নের জোরালো দাবি তুলে ধরেন। কর্মসূচির শেষে গাছা থানা জামায়াত আমীর মিয়াজ উদ্দিন মাস্টার সভাপতির সমাপনী বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মিয়াজ উদ্দিন মাস্টার বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং বিগত সরকার প্রধান ও তার সহযোগী দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে বিরোধী দল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করবেন বিরোধী দলীয় নেতারা। এছাড়া বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন ও বিগত সরকারের দোষীদের বিচার নিশ্চিত না করে, তবে পতিত সরকারের ন্যায় এই সরকারকেও উৎখাতে নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন করবেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa