আমি আপনাদের পাহারাদার হয়ে থাকতে চাই: আবু সাঈদ চাঁদ - Sotto Unmochon আমি আপনাদের পাহারাদার হয়ে থাকতে চাই: আবু সাঈদ চাঁদ - Sotto Unmochon
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

আমি আপনাদের পাহারাদার হয়ে থাকতে চাই: আবু সাঈদ চাঁদ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১০২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

Views: 0

রাজশাহীর বাঘা উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের আয়োজনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বাঘা উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রশান্ত পান্ডের বাড়ির আঙিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা হিন্দু সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, “আমি আপনাদের পাহারাদার হয়ে থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে, শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে—সেই লক্ষ্যেই আমি রাজনীতি করি।” তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্র’দ্ধা ও সামাজিক ঐক্য রক্ষার ওপর বিশেষ গু’রুত্ব দেন। তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা রাখতে চান। ভবিষ্যতে নির্বাচিত হলে চারঘাট-বাঘা এলাকার সব ধর্মের মানুষের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, আবু সাঈদ চাঁদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে তার সুসম্পর্ক ও সহমর্মিতার কথা উল্লেখ করে তারা আশা প্রকাশ করেন, তিনি নির্বাচিত হলে এলাকার শান্তি-শৃ’ঙ্খলা ও উন্নয়ন আরও গতিশীল হবে।

সংবর্ধনা ও আলোচনা সভায় বাঘা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। অনুষ্ঠান শেষে আবু সাঈদ চাঁদকে ফুলের মালার শুভেচ্ছা ও চাদর দিয়ে অভিনন্দন জানানো হয় এবং তার প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। এ-সময় বাঘা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • সোমবার (রাত ৮:৩১)
  • ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard