কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা - Sotto Unmochon কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

কেশবপুরের কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

যশোর কেশবপুর প্রতিনিধি / ১০১ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

Views: 0

যশোরের কেশবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলামের বি’রুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে খুলনার আদালতে মামলা দায়ের করা হয়েছে। খুলনার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী মাহমুদা সুলতানা রেশমা (৩২)।

​মামলায় স্বামী রফিকুল ইসলাম ছাড়াও তার পরিবারের আরও চার সদস্যকে আসামি করা হয়েছে।মামলার আরজিতে বাদী মাহমুদা সুলতানা উল্লেখ করেন, প্রভাষক রফিকুল ইসলামের সঙ্গে তার দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি বিষপান করে আ’ত্মহ’ত্যার চেষ্টা করেন। পরবর্তীতে সামাজিক চাপ ও আইনি জটিলতার আশঙ্কায় রফিকুল তাকে বিয়ে করেন।

​বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই রফিকুল ইসলাম তাকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন এবং বিভিন্ন সময় মানসিক নির্যাতন চালান। গত ২ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে স্বামীর বাড়িতে পারিবারিক আলোচনার সময় অভিযুক্তরা বাদীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর আইনজীবীরা জানান, যৌতুক নিরোধ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রমের নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।

এ বিষয়ে অভিযুক্ত প্রভাষক মো. রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগে স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৪:০৭)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard