জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা রোধে গাজীপুরের সরব ভূমিকায় মাঠে সেনা টহল জোরদার - Sotto Unmochon জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা রোধে গাজীপুরের সরব ভূমিকায় মাঠে সেনা টহল জোরদার - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা রোধে গাজীপুরের সরব ভূমিকায় মাঠে সেনা টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক / ৯৭ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

Views: 0

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্মূখে গাজীপুর মহানগর ও জেলা জুড়ে সরব ভূমিকায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যদের গাড়িবহরসহ টহল কার্যক্রম ও অন্যান্য দায়িত্ব পালনে উপস্থিতী ছিলো বেশ লক্ষণীয়। এতে জননিরাপত্তায় বেশ স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট ক্যাম্প সূত্রে জানা গেছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী মাঠে থেকে আইনশৃ‘ঙ্খলা রক্ষা ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। নির্বাচনকে ঘিরে গাজীপুর সদর, জয়দেবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় ইতোমধ্যে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাতে দেখা গেছে সেনাসদস্যদের। পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে পৃথক পৃথক চৌকশ আভিযানিক দলের সদস্যরা। যারা দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্র‘স্তুত রয়েছে বলেও জানাগেছে সংশ্লী‘ষ্ট সূত্রে।

গাজীপুরে সার্বিক আইনশৃ‘ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করে যাবে নির্বাচনের পূর্বে ও পরে নির্দিষ্ট সময়অবদি। আইনশৃ‘ঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে সূত্রে।

গাজীপুর সেনা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে এই নিরাপত্তা ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান সেনা ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা। সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ লক্ষ্য করা গেছে টহল কার্যক্রম চলা বিভিন্ন স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ১০:৩৫)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard