গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের ৭ সদস্যের কমিটি ঘোষণা - Sotto Unmochon গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের ৭ সদস্যের কমিটি ঘোষণা - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের ৭ সদস্যের কমিটি ঘোষণা

রফিকুল ইসলাম রুবেল নিজস্ব প্রতিনিধি / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুরে পেশাজীবী সাংবাদিকদের ঐক্য ও অধিকার সংরক্ষণে নতুন প্রত্যয়ে গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর হাবিবুল্লাহ স্মরণী এলাকার ইকবাল কুটিরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে আব্দুর রশিদকে কার্যকরী সভাপতি এবং মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নূরে আলম সিদ্দিক। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সুব্রত চন্দ্র দাস, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব হোসেন, দপ্তর সম্পাদক হয়েছেন আক্তার হোসাইন এবং প্রচার সম্পাদক করা হয়েছে রফিকুল ইসলাম রুবেলকে।

সভায় বক্তারা বলেন, পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার আদায় এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এই সংগঠন আরও সক্রিয় ভূমিকা রাখবে। নবগঠিত কমিটি গাজীপুর জেলার সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশাগত বিভিন্ন সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

নেতৃবৃন্দ জানান, শিগগিরই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৯:১৯)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard