বাঘায় র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Sotto Unmochon বাঘায় র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাঘায় র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

Views: 0

রাজশাহীর বাঘা থানাধীন এলাকায় র‍্যাব-৫, রাজশাহীর যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রামের মোঃ রয়েল হোসেন ওরফে রুহেল (২৭)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ৪টি শর্ট গানের রাবার বুলেট এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রয়েল হোসেন ওরফে রুহেল (২৭) পিতা মোঃ মজিবর রহমান, সাং-জোত কাদিরপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে উদ্ধারকৃত অ’স্ত্রের বিষয়ে সে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

উদ্ধারকৃত অ’স্ত্র, রাবার বুলেট ও মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৪:২৭)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard