দুপুরে রিমা‘ন্ড, স‘ন্ধ্যায় জামিন পেলেন জুলাই যো‘দ্ধা সুরভী - Sotto Unmochon দুপুরে রিমা‘ন্ড, স‘ন্ধ্যায় জামিন পেলেন জুলাই যো‘দ্ধা সুরভী - Sotto Unmochon
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

দুপুরে রিমা‘ন্ড, স‘ন্ধ্যায় জামিন পেলেন জুলাই যো‘দ্ধা সুরভী

ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিনিধি / ৮৬ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুরে জুলাই যো‘দ্ধা ও সমন্বয়ক তাহরিমা জান্নাত সুরভী (১৭)–এর দুই দিনের রিমা‘ন্ড আদেশ বাতিল করে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) স‘ন্ধ্যায় গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার গুহ রিমা‘ন্ড বাতিল করে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল জানান, দুপুরে দেওয়া রিমা‘ন্ড আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হলে শুনানি শেষে আদালত সুরভীর বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে রিমা‘ন্ড বাতিল করেন এবং তাঁর জিম্মায় জামিন দেন।

এর আগে একই দিন দুপুরে চাঁদাবাজির একটি মামলায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি করেন সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়। পুলিশের দাবি, সুরভীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

রিমা‘ন্ড ও গ্রেফতারের প্রতিবাদে দিনভর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন জুলাই যো‘দ্ধারা। তারা দাবি করেন, সুরভী অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তাকে গভীর রাতে বাসা থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৪ ডিসেম্বর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে সুরভীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ঘুমন্ত অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

পুলিশ ও আইনজীবীরা জানান, মামলার এজাহারে সুরভীর বয়স ২১ বছর উল্লেখ থাকলেও বাস্তবে তার বয়স ১৭ বছরের কিছু বেশি। বয়স সংক্রান্ত তথ্য যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, মামলাটি আগের সময়ের হলেও যেন কোনো অবিচার না হয়, সে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (রাত ৮:৫৮)
  • ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard