গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামক ঝুট গোডাউনে অগ্নি’কা’ণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর ৪টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ীর ছাপড়া মসজিদ এলাকা সংলগ্নে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৬ডিসেম্বর) ভোরের দিকে বাগানবাড়ী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন এন্টারপ্রাইজ নামক একটি গোডাউনের একপ্রান্তে আ’গুন লাগে। পরে তা মূহুর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পডে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়’ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও ৩ টি ইউনিট আ’গুন নিয়’ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করেন।
সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আ’গুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ও মর্ডান ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আ’গুন নিয়’ন্ত্রণে কাজ করেন। এ সময় তিনি আরো বলেন, পানি সংকট থাকায় আ’গুন নেভাতে বেগ পোহাতে হয়েছে। আ’গুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।