গাজীপুরের গাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ - Sotto Unmochon গাজীপুরের গাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরের গাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ

ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিনিধি / ১২১ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

Views: 0

গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ কলমেশ্বর এলাকার একটি মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশায় দোয়া মোনাজাত করা হয়েছে। পরে মসজিদের মুসল্লি ও স্থানীয় পাঁচশতাধিক এলাকাবাসির মাঝে তবারক হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়।

গাজীপুরের গাছা থানার ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেমের উদ্যোগে ও ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক, রফিকুল ইসলাম মৃধার সার্বিক সহযোগীতায় রোববার (৩০নভেম্বর) সন্ধ্যায় (বাদ মাগরিব) দক্ষিণ কলমেশ্বর এলাকার বাইতুল আমান জামে মসজিদে এই দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

বিএনপি’র ওয়ার্ড নেতৃবৃন্দ জানান, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ার পার্সন ও দেশের তিনবারের আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এরপর থেকে সারা দেশের বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যক্রম সাময়ীক স্থগীত করে পর্যায়ক্রমে তাঁর রোগমুক্তি এবং আরোগ্য লাভে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। এর অংশ হিসেবে আজ রোববার গাছা থানার ৩৫নং ওয়ার্ডে এই দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, গাছা থানা উলামা দলের আহ্বায়ক, মাওলানা আব্দুল মমিন, থানা কৃষক দলের সদস্য সচিব, লুৎফর রহমান, থানা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক, রিপু সুলতান, ৩৫নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শফিউল্লা শফি, ৩৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক, সজীব আহম্মেদ শাহিন, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল হালিম, মহিলা নেত্রী নাসিমা খানম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৪:১৯)
  • ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard