পাঁচবিবিতে ২০ টাকার দেওয়ানী মামলায় গ্রাম আদালতে ন্যায়বিচার  - Sotto Unmochon পাঁচবিবিতে ২০ টাকার দেওয়ানী মামলায় গ্রাম আদালতে ন্যায়বিচার  - Sotto Unmochon
  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

পাঁচবিবিতে ২০ টাকার দেওয়ানী মামলায় গ্রাম আদালতে ন্যায়বিচার 

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের আটুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধে মাত্র ২০ টাকার দেওয়ানী মামলায় গ্রাম আদালতে মিলেছে ন্যায়বিচার।

জানা যায়, মৃ’ত মাহাবুবুর রহমানের কন্যা সাইদা-ই রহমান ২০২৩ সালে তার ৩ বিঘা ১১ শতক জমি মোকলেছুর রহমানকে বর্গা দেন। পরে তিনি ঢাকায় বসবাস শুরু করলে বর্গাচাষী মোকলেছুর রহমান ওই জমির মধ্যে ১১ শতক নিজের নামে বিক্রির পাঁয়তারা করেন এবং এক পর্যায়ে পড়শি এনামুলের কাছে ৪ লাখ ৫০ হাজার টাকায় বিক্রিও করেন।

এ ঘটনায় জমির মালিক সাইদা-ই রহমান গ্রাম আদালতের শরণাপন্ন হয়ে জমি উদ্ধারের আবেদন জানান। বুধবার দুপুরে ৪নং বালিঘাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মামুন সরকারের সভাপতিত্বে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন, জেলা ম্যানেজার রাজিউল রহমান রাজু, কো-অর্ডিনেটর সৈয়দ আলী ও ইউপি সদস্যবৃন্দ।

শুনানিতে আবেদনকারীর পক্ষে ইউপি সদস্য গোলাম হোসেন এবং প্রতিবাদীর পক্ষে ইউপি সদস্য মোছাঃ রাহেলা বিবি বক্তব্য রাখেন।

গ্রাম আদালতের রায়ে প্রকৃত মালিক তার জমি ফেরত পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে আদালতের প্রতি আস্থা আরও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:৫৪)
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা রমজান, ১৪৪৭ হিজরি
  • ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭  
PhotoCard Icon
Create PhotoCard