
দেলোয়ার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের আটুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধে মাত্র ২০ টাকার দেওয়ানী মামলায় গ্রাম আদালতে মিলেছে ন্যায়বিচার।
জানা যায়, মৃ'ত মাহাবুবুর রহমানের কন্যা সাইদা-ই রহমান ২০২৩ সালে তার ৩ বিঘা ১১ শতক জমি মোকলেছুর রহমানকে বর্গা দেন। পরে তিনি ঢাকায় বসবাস শুরু করলে বর্গাচাষী মোকলেছুর রহমান ওই জমির মধ্যে ১১ শতক নিজের নামে বিক্রির পাঁয়তারা করেন এবং এক পর্যায়ে পড়শি এনামুলের কাছে ৪ লাখ ৫০ হাজার টাকায় বিক্রিও করেন।
এ ঘটনায় জমির মালিক সাইদা-ই রহমান গ্রাম আদালতের শরণাপন্ন হয়ে জমি উদ্ধারের আবেদন জানান। বুধবার দুপুরে ৪নং বালিঘাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মামুন সরকারের সভাপতিত্বে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন, জেলা ম্যানেজার রাজিউল রহমান রাজু, কো-অর্ডিনেটর সৈয়দ আলী ও ইউপি সদস্যবৃন্দ।
শুনানিতে আবেদনকারীর পক্ষে ইউপি সদস্য গোলাম হোসেন এবং প্রতিবাদীর পক্ষে ইউপি সদস্য মোছাঃ রাহেলা বিবি বক্তব্য রাখেন।
গ্রাম আদালতের রায়ে প্রকৃত মালিক তার জমি ফেরত পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে আদালতের প্রতি আস্থা আরও বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রফিকুল ইসলাম, জি পি গ ২১/১, মহাখালী স্কুল রোড, বনানী, গুলশান ১২১২ ,ঢাকা। ফোন -০১৭১১৯৮৫৮৩৫, বার্তা ও বিজ্ঞাপন-০১৭১৩৪৭৬৯৭০, ইমেইল-sottounmochon75@gmail.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।