রোববার তদন্ত প্রতিবেদন দিতে পারছে না জেলা প্রশাসনের কমিটি - Sotto Unmochon রোববার তদন্ত প্রতিবেদন দিতে পারছে না জেলা প্রশাসনের কমিটি - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

রোববার তদন্ত প্রতিবেদন দিতে পারছে না জেলা প্রশাসনের কমিটি

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

Views: 0

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে পারছে না। তিন কার্যদিবস অনুযায়ী আগামীকাল রোববার (১৭ নভেম্বের) তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।

কিন্তু মন্দবাগ রেলওয়ে স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরী ও তূর্ণা নিশীথার লোকোমাস্টার তাসের উদ্দিন এবং সহকারী লোকোমাস্টার অপু দে’র সঙ্গে এখনও কথা বলতে না পারায় তদন্ত কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তারাসহ দুর্ঘটনার সঙ্গে সম্পৃত সবার সঙ্গে কথা বলিয়ে দেয়ার জন্য রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান মিতু মরিয়ম।

স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরী রেলওয়ের নিজস্ব তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার জন্য চট্টগ্রামে রয়েছেন। আর দুর্ঘটনার পর থেকে তূর্ণা নিশীথার লোকোমাস্টার তাসের উদ্দিন ও সহকারী লোকোমাস্টার অপু দে’র সন্ধান পায়নি তদন্ত কমিটি।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে তদন্ত কমিটির প্রধান মিতু মরিয়ম বলেন, আমরা এখনও তদন্ত কাজ শেষ করতে পারিনি। স্টেশন মাস্টারসহ রেলওয়ের সংশ্লিষ্ট কারো সঙ্গে আমরা কথা বলতে পারিনি। স্টেশন মাস্টার চট্টগ্রাম থেকে আসার পর কথা হবে। আমরা সবার সঙ্গে কথা বলিয়ে দেয়ার জন্য রেলওয়েকে চিঠি দিয়েছি। কারণ আমরা ব্যক্তিগতভাবে কাউকে খুঁজে বের করতে পারছি না। স্টেশন মাস্টার লগশিটে কি দিয়েছিলেন এগুলো কোনোকিছুই আমরা ঘটনাস্থলে গিয়ে পাইনি। সেজন্য কালকে (রোববার) তদন্ত প্রতিবেদন জমা নাও হতে পারে।

এর আগে গতকাল শুক্রবার রেলওয়ের বিভাগীয় পর্যায়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৬ জন নিহত এবং শতাধিক যাত্রী আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (সকাল ১১:৩০)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard