আর কখনো ঝলমলিয়ে উঠবে না ছোঁয়ার হাসিমুখ - Sotto Unmochon আর কখনো ঝলমলিয়ে উঠবে না ছোঁয়ার হাসিমুখ - Sotto Unmochon
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

আর কখনো ঝলমলিয়ে উঠবে না ছোঁয়ার হাসিমুখ

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

Views: 0

পাশাপাশি দুটি ছবি দেখুন, মেলাতে পারেন? হাসিমুখের ফুটফুটে মেয়েটি এখন নিথর হয়ে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের মর্গে পড়ে আছে। তার নাম ছোঁয়া মনি। ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের একজন এই ফুটফুটে শিশুটি। বাবা মার সঙ্গে সে ট্রেনে চেপেছিল। কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতায় ছোট্ট ছোঁয়া চলে গেল না ফেরার দেশে।

সোশ্যাল সাইটে অনেকেই জেনে-না জেনে লিখে যাচ্ছেন যে, শিশুটির ঠিকানা পাওয়া যায়নি যা ঠিক নয়। ছোঁয়াদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানায়। এই দুর্ঘটনায় ছোঁয়ার বাবা-মা গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ছোঁয়ার বাবা-মা ঢাকার পথে রয়েছেন।

অভিভাবক হিসেবে ছোঁয়ার মামা মোহাম্মদ জামাল মিয়া মরদেহ গ্রহণের প্রকৃয়াদি সম্পন্ন করছেন। ইতিমধ্যেই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য দরখাস্ত করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা সব প্রকৃয়া দ্রুত সম্পন্ন করতে সহযোগিতা করছেন।

উল্লেখ্য, গতরাতে ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিথার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিগন্যাল অমান্য করা ট্রেন তূর্ণা নিশীথার ধাক্কায় উদয়ন এক্সপ্রেসের মাঝের দুইটি বগি দুমড়ে মুচড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (দুপুর ১:০৪)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard