সাতক্ষীরা উপকূলে উদ্ধারকাজে সেনাবাহিনী - Sotto Unmochon সাতক্ষীরা উপকূলে উদ্ধারকাজে সেনাবাহিনী - Sotto Unmochon
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

সাতক্ষীরা উপকূলে উদ্ধারকাজে সেনাবাহিনী

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

Views: 0

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে তছতছ হয়েছে সাতক্ষীরা উপকূল। গাছ উপড়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কসহ বিভিন্ন সড়কে ভেঙে পড়া গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী। একই সঙ্গে কাজ করছে বিজিবি, র‌্যাব, পুলিশ ও নৌবাহিনী।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল বলেন, ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় বিধ্বস্ত হয়েছে মানুষের বাড়িঘর। এসব মানুষকে সহায়তার জন্য নগদ ১৭ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পুনর্বাসনসহ জীবনযাত্রা স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন।

তিনি বলেন, উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া হচ্ছে। আর যেন উপকূলীয় মানুষের আশ্রয়কেন্দ্রে যেতে না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই স্থায়ীভাবে বাঁধ মেরামতের কাজ করা হবে। এছাড়া বিভিন্ন এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। সরকারিভাবে আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের খাবার সরবরাহ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা কন্ট্রোল রুমের তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার রায় বলেন, জেলাব্যাপী ৫০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ হাজার ৬৬০টি ঘরবাড়ি। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ১৬ হাজার ৫৮০টি ঘরবাড়ি। এছাড়া উপকূলীয় এলাকার ৫ হাজার ৭১৯ হেক্টর চিংড়ি ঘের ও ২৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ১০:১৮)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard