উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর থেকে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা শুরু | sotto unmochon উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর থেকে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা শুরু | sotto unmochon
  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর থেকে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা শুরু গাছায় বন্ধ কারখানায় দুর্ধর্ষ চুরি: মালামাল ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ কথিত স্বা’মী-স্ত্রী’র দ্বন্দ্বে ঝরল যুবকের প্রা’ণ: গাছায় চা’ঞ্চ’ল্যকর হ’ত্যা’কা’ণ্ড মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, রায় ঘিরে নানা আলোচনা বাউবির এমএসএস প্রোগ্রামে ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন গাজীপুরে আনসার-ভিডিপির আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও রিক্রুটিং লাইসেন্স প্রদান সালথায় যুবদলের মতবিনিময় সভা: মাদক নির্মূল ও আইনশৃ’ঙ্খলা উন্নতির অঙ্গীকার গাজীপুরে দুই প্রতিষ্ঠানে ভেজাল ও অবৈধ সিএনজি বেচাকেনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা টঙ্গী বাজার মন্দিরে জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময় রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর; সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ

উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর থেকে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা শুরু

ডেক্স রিপোর্ট / ২৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আগামী ১৮ নভেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহ প্রচারভিত্তিক অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ‘সুন্নতে ভরা ইজতেমা’। উত্তরার সেন্টার মেট্রোরেল স্টেশনসংলগ্ন ইজতেমা ময়দানে ১৮, ১৯ ও ২০ নভেম্বর এ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি ঘটবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে জোরালো প্রত্যাশা করছেন আয়োজকরা।

​ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশাল মাঠজুড়ে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। মুসল্লিদের অবস্থান, নামাজ আদায়, অজু, গোসল, খাবার এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থাসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আয়োজক ও স্বেচ্ছাসেবীরা। শনিবার বেলা ১১টায় উত্তরার দিয়াবাড়ি ইজতেমা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমকে জানান দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।

​তিনি বলেন, স’ন্ত্রা’স ও জঙ্গিবাদবিরোধী অবস্থানে পূর্ণ বিশ্বাসী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সঠিক আকিদায় পরিচালিত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন হলো দাওয়াতে ইসলামী। ২০০৭ সাল থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে এ ইজতেমার আয়োজন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার রাজধানী উত্তরার দিয়াবাড়িতে তিন দিনব্যাপী এই সুন্নতে ভরা মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​তিনি আরও উল্লেখ করেন, ইজতেমার মূল উদ্দেশ্য হলো ব্যক্তিজীবনে পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষার সঠিক বাস্তবায়ন, ইমান-আকিদা ও আমলের সংশোধন, আত্মশুদ্ধি এবং নৈতিক চরিত্র গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা। ইজতেমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে ইমান-আকিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান পেশ করা হবে। কীভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করতে হয় এবং ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল ইবাদত পালনের নিয়মগুলো দালিলিক প্রমাণসহ হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে।

​এবারের ইজতেমায় দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মোবাল্লিগরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। প্রতিদিনের বয়ান শেষে বিশেষ মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। ইসলাম যে শান্তি ও প্রকৃত মানবকল্যাণের ধর্ম, সে শান্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নেকির দাওয়াতে মানুষকে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইজতেমায় আগত হাজার হাজার মুসল্লির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা ময়দানের প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট এবং স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও আটটি ওয়াচ টাওয়ার। কঠোর তল্লাশির মাধ্যমেই কেবল মুসল্লিদের মাঠে প্রবেশের ব্যবস্থা রাখা হবে। আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দাওয়াতে ইসলামীর নিজস্ব প্রায় চারশ স্বেচ্ছাসেবী সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

​পাশাপাশি মুসল্লিদের জরুরি চিকিৎসা সেবা, অ’গ্নিনিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লি’ষ্ট সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগের সহায়তায় প্রয়োজনীয় সকল সেবা কার্যক্রম পরিচালিত হবে।

​দাওয়াতে ইসলামীর দায়িত্বশীল জিম্মাদাররা জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে নিয়মিত এ ধরনের ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা সম্পন্ন হওয়ার পর ধর্মপ্রাণ মুসল্লিরা বারো দিন, ত্রিশ দিন, তেষট্টি দিন, বিরানব্বই দিন এবং বারো মাসের মাদানী কাফেলায় অংশ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদে তাবলিগি সফরে বের হবেন। এসব সফরের মাধ্যমে দ্বীনি শিক্ষা প্রচার এবং মানুষকে ইসলামের সুমহান পথের দিকে আহ্বান জানানো হবে।

​সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আলহাজ সৈয়দ মুহাম্মদ ফোজায়েল আত্তারী। এ সময় সৈয়দ মুহাম্মদ এরশাদ, হাফেজ ফরিদুল ইসলাম, মুহাম্মদ সাকিব আত্তারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa