সালথায় যুবদলের মতবিনিময় সভা: মাদক নির্মূল ও আইনশৃ'ঙ্খলা উন্নতির অঙ্গীকার | sotto unmochon সালথায় যুবদলের মতবিনিময় সভা: মাদক নির্মূল ও আইনশৃ'ঙ্খলা উন্নতির অঙ্গীকার | sotto unmochon
  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাউবির এমএসএস প্রোগ্রামে ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন গাজীপুরে আনসার-ভিডিপির আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও রিক্রুটিং লাইসেন্স প্রদান সালথায় যুবদলের মতবিনিময় সভা: মাদক নির্মূল ও আইনশৃ’ঙ্খলা উন্নতির অঙ্গীকার গাজীপুরে দুই প্রতিষ্ঠানে ভেজাল ও অবৈধ সিএনজি বেচাকেনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা টঙ্গী বাজার মন্দিরে জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময় রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর; সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে ব্যাপক তৎপরতা; ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনে ভূমিমন্ত্রী ঝুট ব্যবসা নিয়ে ওঠা অভিযোগের কড়া জবাব তুষারের; বললেন ‘রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা’ কৃষকদের জন্য বড় বার্তা রাষ্ট্রপতির: প্রণোদনা ও ভর্তুকি বৃদ্ধির জোর তাগিদ কৃত্রিম সংকট ও অনিয়মের দায়ে গাজীপুরে অভিযান: ফিলিং স্টেশনে ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা

সালথায় যুবদলের মতবিনিময় সভা: মাদক নির্মূল ও আইনশৃ’ঙ্খলা উন্নতির অঙ্গীকার

জাহিদ হোসেন সালথা,ফরিদপুর প্রতিনিধি  / ৪১ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের সালথায় মাদকদ্রব্যের বিস্তার রোধ ও আইনশৃ’ঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সালথা প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

​সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নবগঠিত কমিটির সদস্যসচিব এনায়েত হোসেন।

​মতবিনিময় সভায় প্রধান আলোচক ও বক্তারা সালথা উপজেলার বর্তমান আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি এবং মাদকের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, যুবসমাজকে রক্ষা করতে হলে যেকোনো মূল্যে মাদকের অপব্যবহার ও এর বিস্তার চিরতরে নির্মূল করতে হবে। এলাকার শান্তিশৃ’ঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এছাড়া অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও বিশেষ জোর দেওয়া হয়।

​উক্ত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa